০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিক আর নেই

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক (৫৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি শহরের আকুরটাকুরপাড়া শিমুলতলী এলাকার কমর উদ্দিনের ছেলে। ২৭ বছর যাবত তিনি সুনামের সাথে দেওয়ানি, ফৌজদারিসহ বিভিন্ন মামলা পরিচালনা করেছেন।

তার পারিবারিক সূত্র জানায়, মো. রফিকুল ইসলাম রফিক শারিরীক অসুস্থ অনুভব করলে তাকে শুক্রবার ভোর সাড়ে ৫ টায় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮ টায় মৃত্যুবরণ করেন। বাদ আছর শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ মাঠে তার নামাযে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছে। তার মেয়ে লন্ডনে বার অ্যাট ল অধ্যায়নরত।

ছাত্র জীবনে ছাত্রলীগের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। পরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করার পর তিনি আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের সিদ্দিকী, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতোয়ার রহমান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

এক দেয়ালের ধসে নিভে গেল বৃদ্ধ কৃষকের স্বপ্ন, গাভী-বাছুর হারিয়ে পথে বসার শঙ্কা

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিক আর নেই

প্রকাশিত : ০৩:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২