০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সাকিব-লিটনের ব্যাটে চড়ে এগোচ্ছে বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। 

ভারত: ১৮৬/১০ (৪১.২ ওভার) 

বাংলাদেশ: ৬৫/২ (১৭ ওভার) 

সাকিব-লিটনের ব্যাটে চড়ে এগোচ্ছে বাংলাদেশ। দুজনে প্রথমে শুরু করেন ধীরে ধীরে। ক্রিজে থিতু হওয়ার পর এখন মনোযোগ স্ট্রাইক রোটেটে। সুযোগ পেলেই হাঁকাচ্ছেন বাউন্ডারি। দুজনের জুটি থেকে আসে ৪৬ বলে ৩৮ রান।

রিভিউ হারালো ভারত, অল্পের জন্য লিটনের রক্ষা

কুলদীপ সেনের বল সাকিব মিস করেন। বল লাগে পায়ে। উইকেটরক্ষক জোরালো আবেদন করেন। আম্পায়ার সাড়া না দিলে রোহিত রিভিউ নেন। কিন্তু বল আউট সাইড লেগ দিয়ে বেরিয়ে যায়। রিভিউ হারায় ভারত। শাহবাজ আহমেদের পরের ওভারে অল্পের জন্য বেঁচে যান লিটন। স্লিপে গেলে রোহিত তালুবন্দি করেই উল্লাসে মেতে উঠেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বল ধরার আগে মাটিতে ড্রপ খায়। ১৫ রানে বেঁচে যান লিটন, স্বস্তি বাংলাদেশ শিবিরে। দুই উইকেট হারানোর পর লিটন-সাকিবের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ।

জীবন পেয়ে ১ রানের বেশি করতে পারেননি এনামুল

৮.২ ওভারে দীপক চাহারের বলে ফ্লিক করতে গিয়ে মিস করেন এনামুল। বল লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এনামুল। তাতেই ১৩ রানে রক্ষা পান। বল দেখা যায় লেগ স্ট্যাম্প মিস করে বাইরে চলে যাচ্ছে। তবুও লাভ হয়নি। জীবন পাওয়ার পর ১ রান করেই সিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ১৪ রান। ক্রিজে লিটনের  সঙ্গী সাকিব আল হাসান।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাকিব-লিটনের ব্যাটে চড়ে এগোচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০৫:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২