সোমবার বগুড়ার শেরপুর উপজেলায় সম্মিলিত সাংবাদিক জোটের ব্যানারে সকাল ১১ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানাকে অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় সংবাদকর্মীরা।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে, বক্তব্য রাখেন প্রথম আলো’র প্রতিনিধি সবুজ চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আজকের পত্রিকা’র প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
উল্লেখ্য,গত শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে ইউএনও সানজিদা সুলতানা বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ তদন্তকালে উপস্থিত জনতার সামনে উপজেলার সকল সাংবাদিকদের সম্পর্কে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ এনে বিরুপ মন্তব্য করেন।





















