০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘রমজানে বিকেল ৫টা-রাত ১১টা সিএনজি স্টেশন বন্ধ’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে এবার রমজান মাসে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আপনারা পরিমিত আলোকসজ্জা করবেন। এ নিয়ে আমাদের অতটা আপত্তি নেই। কেননা এখন বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন রয়েছে। এ মাসে আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো হলো- রমজানে দোকানপাট-বিপণিবিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধিবিধান অনুসরণ; পিক আওয়ারে রি-রেলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম বন্ধ রাখা; সুপার মার্কেট, পেট্রলপাম্প, সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধ রাখা; ইফতার ও সেহরির সময় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসির ব্যবহার সীমিত রাখা এবং ইফতার, তারাবি ও সেহরির সময় লোডশেডিং না করা।

সভায় বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রো বাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, ডেস্কো, ডিপিডিসি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রো বাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

‘রমজানে বিকেল ৫টা-রাত ১১টা সিএনজি স্টেশন বন্ধ’

প্রকাশিত : ১২:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮