০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে ইয়াবাসহ পাচ কারবারি গ্রেপ্তার!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সোনাব এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে আরিফ, একই এলাকার আক্তার হোসেনের ছেলে অনিক, আব্দুল হালিমের ছেলে সাদ্দাম, আওলাদ হোসেনের ছেলে ইয়াসিন মিয়া, ও মুড়াপাড়া ইউনিয়নের মীর কুটিরছেও এলাকার মনির ভুইয়ার ছেলে অপু ভুইয়া।
ডিবি পুলিশের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় পুলিশপ্রধানসহ নিহত ৬, আহত ৩৭

রূপগঞ্জে ইয়াবাসহ পাচ কারবারি গ্রেপ্তার!

প্রকাশিত : ০৬:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২