খুলনায় তিন দিনব্যাপি ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই) ২০২২ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় অডিটরিয়ামে সম্মেলনের শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও কুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এহসানুল হক। চীফ পেট্রন ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সোবাহান মিয়া এবং সভাপতিত্ব করবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অরগানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. জহির উদ্দিন আহাম্মদ, টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন ও সেক্রেটারি প্রফেসর ড. মোঃ ইলিয়াস ইনাম।
সম্মেলনে মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এনার্জি, লেদার, টেক্সটাইল, কেমিক্যাল ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশের খ্যাতনামা অধ্যাপক, স্বনামধন্য গবেষক ও প্রকৌশলীগণ কর্তৃক মোট চারটি কীনোট লেকচার ও ১৭টি প্যারালাল সেশনে ১০৭টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হবে। ২০১০ সাল থেকে প্রতি দুই বছর পরপর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের স্পন্সর ইউডিডিএল গ্রুপ এবং সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কুয়েটসহ বিভিন্ন সনামধন্য কোম্পানি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য গবেষণার কোন বিকল্প নেই। আইসিএমআইইই এর ন্যায় কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধরণের নতুন নতুন ধারণা পাওয়া যায়, যা শিক্ষা এবং ইন্ডাস্ট্রির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
খুলনায় আইসিএমআইইই শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু
-
খুলনা, প্রতিনিধি - প্রকাশিত : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- 97
ট্যাগ :
জনপ্রিয়




















