০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ মে দুই দিনের সফরে ভারত যাচ্ছেন। এসময় তিনি পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করবেন। আগামী ২৫ মে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করার কথা রয়েছে তার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথাও হবে। ভারতের সরকারি সূত্রে এ খবর জানা গেছে।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন।

উল্লেখ্য, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সম্প্রতি শান্তিনিকেতন সফর করেন। তিনি বাংলাদেশ ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ওই সময়েই তিনি জানিয়েছিলেন, তাঁরা চান মে মাসের মধ্যেই বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জন্য পশ্চিমবঙ্গ সফরে আগ্রহী।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন

প্রকাশিত : ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮