কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি ও আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন,কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বীরনোয়াকান্দি শামসুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে দুইশত বায়ান্ন জনের রক্তের গ্রুপ নির্ণয় ও একশত পঞ্চাশ জনের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প,ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এ বীরনোয়াকান্দি জামে মসজিদের খতিব মুফতী শাহ পরান মাহমুদী,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবু,পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ আকন্দ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির সেলিম,ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান রোবেল,সমাজসেবক সিরাতুল মোস্তাকিম,আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এড. আতাউল করিম তানিম,ডা. মাহমুদুল হাসান মুন্না,সমাজসেবক এনায়েত উল্লাহ,রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম,দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাঃ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ,নাট্যকর্মী সাব্বির আহমেদ,মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তানভীর তাহসীন অন্তর প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















