০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিমান সচিব পদে আরও ২ বছর থাকছেন মোকাম্মেল হোসেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের চাকরির মেয়াদ শেষে চুক্তিতে আরও দুই বছরের জন্য পদে থাকছেন । মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ১ জানুয়ারি থেকে এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে মোকাম্মেল হোসেন ২০২১ সালের ৫ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সচিব হিসেবে যোগদানের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত

বিমান সচিব পদে আরও ২ বছর থাকছেন মোকাম্মেল হোসেন

প্রকাশিত : ০৩:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২