আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এজন্য আমরা টাঙ্গাইলের মানুষ তাকে নিয়ে গর্ব, অহংকার করি। রাজনীতিতে নানা ভুলভ্রান্তি হতেই পারে, চিন্তা চেতনার কিছুটা দ্বিধাবিভক্তি আসতে পারে। কাজেই একজন রাজনৈতিক নেতা হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করতেই পারেন। দেখা করার অর্থ এ রকম নয় যে তিনি কালই আওয়ামীলীগে চলে আসবেন। এটা রাজনৈতিক কৌশল। আপনাদেরকে অপেক্ষা করতে হবে।রাজনৈতিক নীতির আলোকেই জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। এটা নিয়ে এতো ভাবনার কারণ আছে বলে আমি মনে করিনা।
বৃহষ্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রেীয় মাঠে বাসাইল-সখিপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) পুনঃরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে দেয়া আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,দুঃখ জনক হলেও সত্য বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াতের মতন রাজাকার আলবদরদের নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা বলেছিলো গত ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করবে। এতে তারা ব্যার্থ হয়ে ৩০ তারিখে গণমিছিল করবে। এতেও তারা ব্যার্থ হবে। অথচ প্রধান মন্ত্রির দয়ায় তিনি জেলখানা থেকে নিজ বাড়িতে রয়েছেন। তিনি অতিতেও বার বার বাড়িঘরে ,দোকানপাটে আগুন দিয়ে জীবন্ত মানুষ পোড়ানোর মতন বিভৎস কাজ করেছে।হরতাল অবরোধের নামে কি নরপৌশাচিক কর্মকান্ড তারা করেছে। আবার তারা সেইধরনের একটি পরিস্থিতি তৈরী করতে চায়।এমন পৌশাচিক ঘটনা এই বাংলাদেশে আমরা তাদেরকে আর ঘটাতে দেবো না। রাজনৈতীক ভাবে আমরা এর মোকাবেলা করবো।আন্দোলন করে শেখ হাসিনার এই বৈধ নির্বাচিত সরকারকে পতন ঘটাতে পারবেনা।নির্বাচনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মতিয়ার রহমান গাউসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি ও সংবর্ধিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।
১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবীরের সাক্ষাত রাজনৈতিক কৌশল- কৃষিমন্ত্রী
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৯:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- 134
ট্যাগ :
জনপ্রিয়




















