মাদারীপুরের রাজৈরের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের প্রায় সকল শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই পৌঁছে দিলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উচ্ছাসিত উপজেলা শিক্ষার্থীরা। আজ রবিবার সকালে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বই বিতরণের উৎসব এর শুভ উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান ও রাজৈর উপজেলার মাধ্যমিক অফিসার একেএম ফজলুল এবং হক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বাড়ই।
এরপর একে একে রাজৈর সরকারি কে,জেএস পাইলট মডেল ইনস্টিটিউশন এন্ড কলেজ ও রাজৈর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন তিনি। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন। এ সময় রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী ও রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের (একাংশ ) আহবায়ক সাহাবুদ্দিন শাহা ও স্থানীয় এমপির প্রতিনিধি আফম ফুয়াদ উপস্থিত ছিলেন।
০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে মহা খুশি রাজৈরের শিক্ষার্থীরা
-
আমেনা,রাজৈর ( মাদারীপুর) প্রতিনিধি। - প্রকাশিত : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- 100
ট্যাগ :
জনপ্রিয়




















