০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

এবারো মেয়েরাই এগিয়ে

এবারো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে রয়েছে। এ বছর মেয়েদের পাশের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ আর ছেলেদের ৭৬ দশমিক ৭১ শতাংশ।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের পাশের হার ছিল ৮০ দশমিক ৭৮ শতাংশ আর ছেলেদের ৭৯ দশমিক ৯৩ শতাংশ। তবে এ বছর পাশের হার কমেছে। গত বছর ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এ বছর তা ৭৭ দশমিক ৭৭ শতাংশ।

আজ সকাল ১০টা ৮ মিনিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এবার সারাদেশে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) পাশাপাশি যে কোনও মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

এবারো মেয়েরাই এগিয়ে

প্রকাশিত : ১১:৪০:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮