০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

অসহায়দের জন্য যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার: গোলাম দস্তগীর গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন,গরীব, অসহায়দের কল্যাণের কথা চিন্তা করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্প‌তিবার (৫ জানুয়ারী) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় ‘যমুনা ব্যাংক ফাউ‌ন্ডেশন ডায়ালাই‌সিস সেন্টার, রূপগঞ্জ ইউনিট’ এর শুভ উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গরীব, অসহায়দের কল্যাণের কথা চিন্তা করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উ‌ল্লেখ ক‌রে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, “যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান; মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। কিডনী রোগী‌দের চিকিৎসাসেবা নেওয়ার জন্য রাজধানী ঢাকাসহ দূরের হাসপাতালে যেতে হয়; রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলার মানুষ‌কে যাতে আর ডায়ালাইসিস এর জন্য দূরে যেতে না হয় সেটা চিন্তা করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন রূপগঞ্জ ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। রূপগ‌ঞ্জে অত্যাধু‌নিক মা‌নের হাসপাতালও প্র‌তিষ্ঠা করা হ‌বে।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী। সে সময় তি‌নি ব‌লেন, যমুনা ব্যাংক ফাউ‌ন্ডেশন সব সময় মান‌বিক কা‌জে সমা‌জের অসহায় মানু‌ষের পা‌শে থা‌কে। রূপগ‌ঞ্জে ডায়ালাই‌সিস সেন্টার প্র‌তিষ্ঠা করায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও যমুনা ব্যাংক ফাউ‌ন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা। সে সময় তি‌নি ব‌লেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর আগে আরও দু’টি ইউনিট স্থাপন করেছে। এ‌টি ৩ নম্বর ইউনিট। দেশের সবচেয়ে টপ ডায়ালাইসিস সেন্টার হবে দাবি করে তিনি বলেন, এখানে গরীব মানুষ সেবা পাবে।
‌
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যমুনা ব্যাংক লি‌মি‌টেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। তারা তা‌দের বক্ত‌ব্যে ব‌লেন, যমুনা ব্যাংক ব্যবসার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বদ্ধপরিকর। সেই সঙ্গে নজর রয়েছে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের দিকেও। সে লক্ষ্যেই অস্বচ্ছল মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ডায়ালাইসিস সেন্টারটি চালু করা হয়েছে।

অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন, জি‌টি‌ভি’র চেয়ারম্যান গাজী গোলাম আসরিয়া, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফের‌দৌস, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহ‌মেদ আলমাছ, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর আক্তার হো‌সেন মোল্লা ও তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর আনোয়ার হো‌সেন সহ অ‌নে‌কে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায়দের জন্য যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার: গোলাম দস্তগীর গাজী

প্রকাশিত : ০৫:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩