০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসার কোনো শঙ্কা নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে এমনটা বিশ্বাস করি না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা আমাদের বিরুদ্ধে বানোয়াট তথ্য দেন। তার ফলে কোনো ব্যক্তি বিশেষকে প্রভাবিত করতে পারে। তবে কোনো সরকার প্রভাবিত হবে বলে মনে হয় না। আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। তবে আমাদের দুর্বলতা জানালে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। এ ক্ষেত্রে আমরা খুবই পজিটিভ।

আজ সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, আমেরিকা যে ধরনের মূল্যবোধ ও নীতি বিশ্বাস করে, আমরাও একই ধরণের মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করি। তারা গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে, আমরাও সেটা বিশ্বাস করি। তবে আমাদের কোথাও গ্যাপ থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। তারা যদি বন্ধু হিসেবে আমাদের সেটা বলে, তাহলে আমাদেরই লাভ, আমরা যথাযথ অ্যাকশনও নিয়েছি।

২০০১ থেকে ২০০৬ দেশে বোমাবাজি, সন্ত্রাসের বিভীষিকা ছিল, তখন র‍্যাব হয়তো কিছু অ্যাক্সেস করেছে মন্তব্য করে তিনি আরো বলেন, তবে গত কয়েক বছরে র‍্যাব কোনো অ্যাক্সেস করেনি। তাদের ম্যাচুরিটি হয়েছে। তাদেরে বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েকশ জনের প্রমোশন হয়নি। শাস্তিও হয়েছে। এখন তাদের জবাবদিহিতায় আনা হয়েছে। এটা আমরাও চাই বলেও উল্লেখ করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসার কোনো শঙ্কা নেই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩