১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

রাষ্ট্রপতির প্রেস-সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার ১৩ দিন পর আবদুল হামিদ টুঙ্গিপাড়া সফর করবেন।

আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। ২৬ এপ্রিল তাঁর টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু স্বাস্থ্যগত কারণে এ সফরসুচি স্থগিত করা হয়।

ট্যাগ :

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

প্রকাশিত : ১০:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮