মাদারীপুরের রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্থানীয় আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সৈনিক বীর মুক্তিযোদ্ধা বাবু রেবতী মোহন মন্ডল আর নেই। আজ শুক্রবার সকাল পৌনে সাতটায় বার্ধ্যক্য জনিত কারণে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, পুত্রবধূ, ২ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে পারিবারিক শ^শানে প্রয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় রাজৈর উপজেলা নির্বাহী মোঃ আনিসুজ্জামান, স্থানীয় বীরমুক্তিযেদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীরমুক্তিযেদ্ধা রেবতী মোহনের মৃত্যুতে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকেন্দার আলী শেখ, সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গীর শোক জানিয়ে প্রয়াতের পরলৌকিক শান্তি কামনা ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেণ।
০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজৈরে বীরমুক্তিযোদ্ধা রেবতী মোহন মন্ডল আর নেই
-
আমেনা,রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। - প্রকাশিত : ০৭:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- 122
ট্যাগ :
জনপ্রিয়

















