খুলনায় স্ত্রী হত্যা মামলায় আদালত স্বামী ওমর ফারুখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওমর ফারুখ খানজাহান আলী থানা এলাকার পাড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছেলে। নিহত স্ত্রী নুপুর বেগম (২২) একই এলাকার মোঃ খলিলুর রহমান হাওলাদারের মেয়ে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনাকারী অ্যাডভোকেট কে এম ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের নথি থেকে জানা যায়, ২০১৫ সালে ওমর ফারুকের সাথে নূপুরের বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ১৭ জুলাই স্বামী ওমর ফারুক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নূপুরকে হত্যা করে। পরে বাড়ির পাশে বাগানে ফেলে দেয়। এ ঘটনায় খলিলুর রহমান বাদী হয়ে মেয়ে হত্যা ঘটনায় মামলা দায়ের করে। একই বছর ১৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই সুমঙ্গল কুমার দাশ ফারুখকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিভিন্ন কার্যদিবসে ১৪ জনের মধ্যে ১০ জন স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করেন।
০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
-
খুলনা প্রতিনিধি - প্রকাশিত : ০৫:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- 107
ট্যাগ :
জনপ্রিয়















