বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব শাজাহান খান এমপি বলেন, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ শেখ হাসিনা আবার নির্বাচিত হবে। যারা এখন আওয়ামী লীগের বিরোধিতা করেন বিএনপি জামায়াত তারা পরাজিত হবেন এটাই স্বাভাবিক। নির্বাচনে আসার জন্য তাদের আহ্ বান করছি। নির্বাচনে আসেন, তা না হলে আপনাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না কারণ বাংলার মানুষ নির্বাচন চায়। নির্বাচনে অংশগ্রহণ করবেন নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং তখন প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করবেন । বিএনপি-জামাত আপনারা শেখ হাসিনাকে উৎখাত করতে চান । শেখ হাসিনাকে উৎখাত করা এত সহজ নয়। আওয়ামী লীগ জনগণের দল আওয়ামীলীগ সৃষ্টি হয়েছে জনগণের মধ্য থেকে সুতরাং সেই আওয়ামী লীগকে আপনারা এত সহজে পরাজিত করতে পারবেন না।
আজ (বৃহস্পতিবার) মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় হাইস্কুল মাঠে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে এসময় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, যুগ্ম-আহবায়ক ও স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, যুগ্ম-আহবায়ক ফরিদা ইয়াসমিন পল্লবী, মাদারীপুর-২ আসনের এমপির সদর উপজেলা প্রতিনিধি শিবু খান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১:০২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে উৎখাত করা এত সহজ নয়: শাজাহান খান এমপি
-
আমেনা,রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি - প্রকাশিত : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- 57
ট্যাগ :
জনপ্রিয়



















