০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর নতুন বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আরো চারজন আহত হয়। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহত নুরজাহান চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মৃত আব্দুল মতিনের স্ত্রী। আহতরা হলেন- নুরজাহান বেগমের ছেলে শফিউল, তার স্ত্রী আয়েশা (২৮), মেয়ে আঁখি (৯) ও ভাগ্নি হালিমা।

জানা গেছে, নুরজাহান বেগমসহ আহতরা সবাই লঞ্চে করে চাঁদপুর থেকে সদরঘাট আসেন। পরে সেখান থেকে একটি সিএনজি অটোরিকশা করে টঙ্গী যাচ্ছিলেন। নতুন বাজার এলাকায় যাওয়া মাত্র একটি দ্রুতগামী ট্রাক ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে তারা সবাই আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে। পরে সকাল ৮টার দিকে নুরজাহান বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিত : ১১:৪৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮