০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

যমজ ছেলের বাবা হলেন ৭১ বছর বয়সের রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। তার দুই বছরের একটি কন্যা সন্তান আছে।

রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বলেন, সোমবার রাত সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালে স্যারের যমজ ছেলে সন্তানের জন্ম হয়। সন্তান ও মা ভালো আছেন।

চার বছর আগে বিয়ে করা মুজিবুল-হনুফার সংসারে ঘর আলো করে প্রথম সন্তান এসেছে ২০১৬ সালে। ওই বছরের ২৮ মে জন্ম নেয়া মেয়েটি এখন ছুটে বেড়ায়। তার নাম রাখা হয়েছে রিমু।

রেলমন্ত্রীর বিয়ে করার বিষয়টি ছিল চমকপ্রদ। চিরকুমার থেকে যাওয়ার কথা নিয়ে যখন আলোচনা চলছিল সেই ৬৭ বছর বয়সে তার বিয়ের সিদ্ধান্তের খবর ২০১৪ সালে চমক তৈরি করেছিল। মন্ত্রিসভায় এই বিষয়টি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই বছরে ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। ওই বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাঁকজমকপূর্ণ বিয়ে।

বরযাত্রায় ছিলেন ছয় মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরে সময়ে ঢাকায় হয় বিবাহোত্তর সংবর্ধনা।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

প্রকাশিত : ১১:২২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮