১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৩ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরবেন মেয়র সাঈদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মেয়র হিসেবে নগর ভবনে দায়িত্ব বুঝে নেয়ার তিন বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে তিনি নিজের সফলতা-ব্যর্থতা ও উন্নয়ন চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন।

নগর ভবনের ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে বুধবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে বুধবার পর্যন্ত যেসব কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছেন, তা গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরবেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএসসিসির মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন মোহাম্মদ সাঈদ খোকন। ওই বছরের ৬ মে তিনি মেয়র হিসেবে শপথ নেন এবং ১৭ মে দায়িত্ব গ্রহণ করে প্রথম বোর্ড সভা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

৩ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরবেন মেয়র সাঈদ

প্রকাশিত : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮