০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শাহজালাল থেকে সোয়া ৯ কেজি সোনা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

বৃহস্পতিবার সকাল ৬টায় মালয়েশিয়া থেকে আগত বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিজি৮৭ ফ্লাইটের সিটের নীচে থেকে মোট ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউজের একটি দল বৃহস্পতিবার সকাল ৬টায় শাহজালাল বিমানবন্দরে ওই বিমানে তল্লাশি করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০এফ সিটের নিচ থেকে ১০ তোলা ওজনের মোট ৮০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ছিল। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়।

উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য (আনুমানিক) প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই : সিএমপি কমিশনার

শাহজালাল থেকে সোয়া ৯ কেজি সোনা জব্দ

প্রকাশিত : ০১:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮