০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাস্তায় থেকে যানজট কমাতে নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া রমজান মাসে রাস্তায় যানজট কমাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাস্তায় থেকে তদারকি করার নির্দেশ দিয়েছেন। শনিবার ডিএমপি সদর দপ্তরে রমজানে ‘ট্রাফিক ব্যবস্থাপনা ও হকার নিয়ন্ত্রণ’ শীর্ষক এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ডিএমপি কমিশনার বলেন, পবিত্র রমজানে রাস্তা ও ফুটপাত হকারমুক্ত রাখতে হবে। অফিস শুরু ও ছুটির সময় রাস্তায় সিনিয়র অফিসারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। অফিস ছুটির পর রাস্তায় ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত সকলকে উপস্থিত থাকতে হবে। নগরবাসী তাদের গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এ কাজে থাকতে হবে। প্রয়োজনে ইফতারের পরেও সকলকে রাস্তায় থেকে সড়ক যানজটমুক্ত রাখতে হবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, শপিং মলের সামনের রাস্তায় কোনো অবস্থায় অবৈধ গাড়ি পার্কিং ও রাস্তা-ফুটপাতে নতুন করে কোনো হকার বসতে দেয়া হবে না। পুরাতন হকারদের ফুটপাত ছেড়ে দিয়ে বসতে হবে।

সভায় ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর মোসলেহ উদ্দিন আহমদ, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ মফিজ উদ্দিন আহম্মেদসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাস্তায় থেকে যানজট কমাতে নির্দেশ

প্রকাশিত : ১২:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮