০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ডিএমপির দুই ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বদলি

ঢাকা মহানগর পুলিশের দুই থানার ওসি ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদের পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার ঢাকা মহানগর সদর দফতর থেকে এক অফিস আদেশে লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমানকে ডেমরা থানার ওসি, ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদকে আদাবর থানার ওসি ও আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমানকে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে একইদিনে পৃথক এক অফিস আদেশে কাউন্টার টেরোরিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমানকে শাহবাগ থানার অপারেশন অফিসার, শাহবাগ থানার অপারেশন অফিসার আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার তদন্ত অফিসার, পল্টন থানার অপারেশন অফিসার আবু সিদ্দিককে ওয়ারী থানার অপারেশন অফিসার ও ওয়ারী থানার অপারেশন অফিসার মাহবুব আলমকে পল্টন থানার অপারেশন অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিএমপির দুই ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বদলি

প্রকাশিত : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮