০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

মায়ামিতে বাজার করছেন মেসি, ভক্তদের জটলা

ইন্টার মায়ামির হয়ে আগামী রবিবার অভিষেক হয়ে যেতে পারে লিওনেল মেসির। ইতোমধ্যে তিনি অবস্থান করছেন দক্ষিণ ফ্লোরিডায়। গত কয়েকদিন যে স্থানটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, সাধারণ মানুষদের মতো বাজার-সদাই করছেন ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার।

পিএসজি ছেড়ে মেসি যখন আমেরিকান সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানান তখন বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন। বড় বড় ক্লাবগুলো থেকে বড় মূল্যের প্রস্তাব পেয়েও তিনি মূলত পরিবারকে আরও সময় দিতে এই ক্লাবে আসেন। কিন্তু মেসির সেই ভাবনার উল্টো হচ্ছে এখন। বিশ্বসেরা ফুটবলার হওয়ার কারণে সাধারণ জীবনযাপন করতে গিয়েও সমর্থকদের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার সবচেয়ে বড় সুপারমার্কেটে কোনোরকম নিরাপত্তাকর্মী ছাড়াই বাজার করতে আসেন মেসি। প্রথম অবস্থায় কারও নজরে না পড়ার কারণে মুদি কেনাকাটা আগেই সম্পন্ন করে নেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই তৈরি হয় জটলা। জটলারা এসে জড়ো হন মেসির সঙ্গে ছবি তোলার জন্য। মেসিও মানা করেননি কাউকে। সবাইকেই অনুমতি দেন তিনি।
এমন অবস্থা চলতে থাকলে নিরাপত্তাকর্মী ছাড়া চলতে কষ্টসাধ্য হয়ে পড়বে মেসির জন্য। তাও মিয়ামির মতো শহরে, যেখানে বেশিরভাগ বাসিন্দাই স্প্যানিশ। এরপর থেকে হয়তো আরও সতর্ক হবেন মেসি।

সূত্র : গোল.কম

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির আহ্বায়ক পবন,সাধারন সম্পাদক,শাহআলম,সদস‍্য আরিয়ান

মায়ামিতে বাজার করছেন মেসি, ভক্তদের জটলা

প্রকাশিত : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩