০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শেওড়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ছেলে নবজাতককে জীবিত উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে শেওড়াপাড়ার গ্রিন ইউনিভার্সিটির সামনে নির্মাণাধীন মেট্রোরেলের ফাঁকা জায়গায় থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।

শিশুটির আনুমানিক বয়স ১০ থেকে ১২ দিন। তার ওজন ৩ কেজি ৮শ গ্রাম। বর্তমানে ছেলে নবজাতকটি সুস্থ আছে।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক কুমার মজুমদার জানান, খবর পেয়ে শেওড়াপাড়া গ্রিন ইউনিভার্সিটির সামনে নির্মাণাধীন মেট্রোরেলের খালি জায়গায় টাওয়ালে মোড়ানো একটি ছেলে নবজাতককে উদ্ধার করা হয়। পরে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেওড়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

প্রকাশিত : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮