০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা

মৌসুমের শুরুতেই সারাদেশে প্রবল বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, সারাদেশেই বেশ কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের পর বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং এই মৌসুমের শুরুতেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এটি অনেকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা

প্রকাশিত : ০৮:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮