০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

ইতালিতে প্রাইভেটকার নিয়ে এক শহর থেকে আরেক শহরে (ভেরোনার) পথে যাওয়ার সময় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ালী উল্লাহ নামে (৩৫) এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ জুন) ইতালির ব্রেসিয়া এলাকায় হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রাইভেটকার নিয়ে ইতালির এক শহর থেকে আরেক শহরে (ভেরোনার) পথে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টো যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওয়ালী উল্লাহর বাড়ি সাতক্ষীরায়।

মৃত্যুর পর তার কোনো সন্ধান না পাওয়ায় তার ভগ্নিপতি ব্রেসিয়ার অধিবাসী জালাল শনিবার (২ জুন) পুলিশকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছিলেন। নিহত ওয়ালী উল্লাহ ব্রেসিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করতেন। তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশে বসবাস করছে।

ইতালির ব্রেসিয়া বৃহত্তর কুমিল্লা সমাজের সভাপতি অ্যাড. নুরুল হকসহ সকল বাংলাদেশিরা ওয়ালী উল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তার মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষ হলে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮