০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পূজামন্ডপ পরিদর্শণে জেলা প্রশাসক

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আয়োজিত উত্তরাঞ্চলের বৃহৎ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। রোববার বেলা ১টার দিকে পার্বতীপুরে অবস্থিতমোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর চম্পাতলী (ভবের বাজার) বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল,পৌর মেয়র আমজাদ হোসেন,সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ পার্বতীপুরের সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, সাধারণ সম্পাদক দীপেষ চন্দ্র রায়সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।ব্যতিক্রমী এ পূজা মন্ডপে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে রোবোটিক্স পদ্ধতিতে অশুরের বধ থেকে শুরু করে সম্পূর্ণ ঘটনা প্রদর্শনের আয়োজন করা হয়।আধুনিকতার ছোয়ায় তৈরী এ প্রতীমা দেখতে স্থাণীয়রা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা লোকজনের আগমন ঘটে। এতে উৎসব মূখর পরিবেশেজনসমূদ্রে পরিনত হয়এলাকাটি।সনাতন ধর্মালম্বী ছাড়াও দূরদূরান্ত থেকে আগত ভক্ত অনুরাগী, দর্শনার্থী ও আয়োজক কমিটিরসাথে মতবিনিময় শেষে রোবোটিক্স পদ্ধতিতে প্রদর্শিত বিভিন্ন কার্যক্রম উপভোগ করেনজেলা প্রশাসক ।
দিনাজপুরের জেলা প্রসাশক শাকিল আহমেদ বলেন, শেষদিন পর্যন্ত পূজাসুষ্ঠ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা কাজ করছেন। প্রতিবারের মতো এবারেও সফলভাবে পূজার সকল কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য,এবারে পার্বতীপুর উপজেলায় ১০ ইউনিয়ন ও পৌরসভায় মোট ১৫০টি পূজা মন্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব।আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের ভিত্তিতে এসব পূজা মন্ডপগুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ২৯টি, গুরুত্বপূর্ণ ২৩টি এবং সাধরণ হিসেবে ৯৮টি পূজা মন্ডপকে চিহ্নিত করা হয়। অধিক গুরুত্বের মন্ডপে৮জন আনসার, গুরুত্বপূর্নে ৬জন এবং সাধারণ পূজা মন্ডপে ৪জন করে আনসার সদস্য নিয়োজিত করা হয়েছে। আনসার বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে পুলিশ ছাড়াও সাদা পোশাকে কাজ করছেন পুলিশের একাধিক টিম।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুভ উদ্বোধন

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পূজামন্ডপ পরিদর্শণে জেলা প্রশাসক

প্রকাশিত : ০৫:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩