০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শবে কদরের ছুটি ১৩ জুন

পবিত্র শবে কদরের ছুটি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন (বুধবার) নির্ধারণ করেছে সরকার। সরকারের নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির তারিখ পুনঃনির্ধারণ করে মঙ্গলবার আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট- ১৮৮১ এর ২৫ ধারার বিশ্লেষণে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী আদেশে শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করা হলো।

যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে। ২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রোজা শুরু হবে এমনটা ধরে ১২ জুন নির্বাহী আদেশে শবে কদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল।

কিন্তু গত ১৮ মে থেকে রোজা শুরু হওয়ায় ১২ জুন শবে কদরের রাতে ইবাদত-বন্দেগী করবেন ধর্মপ্রাণ মসুলমানরা। এজন্য শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

শবে কদরের ছুটি ১৩ জুন

প্রকাশিত : ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮