০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বিআরটিসির বাস ডিপোতে আগুনে ভস্মীভূত ৫ দ্বিতল বাস

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে আগুনে পাঁচটি দ্বিতল বাস পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে রাত ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত দেড়টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে বিআরটিসির পাঁচটি দ্বিতলবাস পুড়ে গেছে। এছাড়া একটি পরিত্যক্ত বাসও আগুনের পুড়ে গেছে।

আগুনে হতাহত ও আগুন লাগার কারণ সম্পর্কেও এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

ট্যাগ :

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

বিআরটিসির বাস ডিপোতে আগুনে ভস্মীভূত ৫ দ্বিতল বাস

প্রকাশিত : ১০:০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮