০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শ্রম আদালতে নোবেলজয়ী ড. ইউনূস

শ্রম আদালতে হাজির হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১২টা ২৫ মিনিটে জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার আদালতে হাজির হন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও
ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, আজ চতুর্থবারের মতো সশরীরে ড. ইউনূস এ আদালতে উপস্থিত হয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আজ তার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

শ্রম আদালতে নোবেলজয়ী ড. ইউনূস

প্রকাশিত : ০১:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩