০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল

বিডিআর সদরদফতরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড সংগঠিত হয়। সংগৃহীত ছবি

বিডিআর বিদ্রোহ মামলায় নিয়োগপ্রাপ্ত ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুইদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদরদফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল

প্রকাশিত : ১২:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪