০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬০.২১ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর বোর্ডে মোট পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ২২ এবং মেয়েরা ৬৪ দশমিক ৫১ শতাংশ।

তবে, গতবারের চেয়ে এবার পাসের হার কমে গেছে। গতবছর পাসের হার ছিলো ৬৫ দশমিক ৪৪ শতাংশ। দিনাজপুর বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৭ জন শিক্ষার্থী যার মধ্যে ১ হাজার ৩৪৪ জন ছাত্র এবং ৯৫৩ জন ছাত্রী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার ৬৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ২১ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মোট ৭১ হাজার ৯৫১ জন।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬০.২১ শতাংশ

প্রকাশিত : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮