১২:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ

কুয়াশায় মোড়ানো প্রকৃতি। চারদিকে বিরাজ করছে শীতের আবহ। মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলদে বরণ সরিষার ফুলে ফুলে। দিগন্তজোড়া হলুদ রঙের সেই সরিষা ফুলের সৌন্দর্য দেখতে যেতে পারেন সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর যমুনা নদীর তীরের সরিষা ক্ষেতে।

নদীর তীরের এ সরিষা ক্ষেত আপনাকে আকৃষ্ট করবেই। প্রতিদিনই শত শত পর্যটক এর শোভা নিতে ছুটে আসছে।

এখানে গেলে আপনারও মনে হতে পারে একজন সরিষা ফুলের মধু আহরণকারী মৌমাছি কিংবা প্রজাপতি।চাইলে আপনার প্রিয় মানুষটিকেও এ ভ্রমণের সফরসঙ্গী করতে পারেন। সরিষা ক্ষেতের মাঝে দাঁড়ালে তার ঘ্রাণ আপনাকে মুগ্ধ করে দেবে আর দিনের বেলায় সরিষা ক্ষেতে প্রচুর অক্সিজেন থাকে।মিষ্টি গন্ধ ভুলিয়ে দেবে শহুরে জীবনযাপনের বিরক্তি।

এখানে গেলে দেখবেন, নানা রঙের প্রজাপতিতে ভরে আছে সরিষা ক্ষেত। রঙ-বেরঙের প্রজাপতি ডানা ঝাপটানো চিত্তে জাগাবে নবতর আনন্দ। কোথাও ঝলক দিয়ে উঠছে কালো ডানায় হলুদ-লালের মিশ্রণ, নীল, সবুজ, লাল-নীলের ডোরাকাটা বিভিন্ন রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে।

প্রজাপতিরা এখানে আসে বিশ্রাম নিতে।আর সরিষা ফুলের সঙ্গে বোনাস হিসেবে থাকছে পার্কের পিঠার দোকানে পিঠা খাওয়ার সুযোগ। আরেকটি বিষয়, ঘুরতে গিয়ে সরিষা ক্ষেতের যেন কোনও ক্ষতি না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন। মনে রাখবেন, সরিষা ক্ষেতে ভ্রমণের সবচেয়ে ভালো সময় খুব সকাল কিংবা বিকাল।

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ

প্রকাশিত : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫