০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

  • বি.এম. হা‌নিফ
  • প্রকাশিত : ০৯:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

মাদারীপুর- ৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন  বলেন,১২ তা‌রি‌খের নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন। এ বছরের নির্বাচনের উপর নির্ভর করে স্বাধীনতার পক্ষের শক্তি দেশ পরিচালনা করবে নাকি বিপক্ষের শক্তি দেশ পরিচালনা করবে। স্বাধীনতা ও মুক্তিযুক্তকে অক্ষুণ্ণ রাখতে  ধানেরশীষে ভোট দেওয়ার কোন বিকল্প নাই।
আমরা  মিথ্যা বলে জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইবনা। ভোট আপনার পবিত্র আমনত। এই পবিত্র আমানত আপনাকেই প্রয়োগ করে নেতা নির্বাচন করতে হবে। আমি আপনাদের ভালোবাসার ভোটে এমপি হতে চাই। আমি বল প্রয়োগ কিংবা রাতের ভোটে বিশ্বাসী নই, আমি জনগনের ভালোবাসায় বিশ্বাসী।
শনিবার(৭ ফেব্রুয়ারি)  বিকাল ৫ টায় মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন  বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমরা দীর্ঘ ১৭ টি বছর ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। বার বার কারাবরণ করেছি ও গুম হয়েছি। আপনারা সবাই ভোট কেন্দ্রে জাবেন এবং ভোট প্রয়োগের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন।
তিনি আরো বলেন আপনারা যদি আমাকে ধানেরশীষে একটি ভোট দেন সেই ভোটটি দেওয়া হবে এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও সবচাইতে জনপ্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানকে। বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র গঠনে ধানের শীষের কোন বিকল্প নেই।
সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম‌্যান মোঃ মাহবুবুর রহমান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবিএম মাহবুদ আলম সরদার,কাল‌কি‌নি উপ‌জেলা যুবদল নেতা মামুন সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যাল ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান নাহিন,কাল‌কি‌নি উপ‌জেলা ছাত্র দ‌লের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।  উক্ত জনসভায় সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দসহ তৃর্ণমূল ভো‌টারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

প্রকাশিত : ০৯:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬