০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দ্দশী মেলা শুরু হচ্ছে মঙ্গলবার  

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আগামী ২৫ ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী শিবচতুর্দ্দশী মেলা।
ইতিমধ্যে মেলা কমিটি, স্রাইন কমিটি ও প্রশাসন মেলার সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে প্রতিবছর ফাল্গুণ মাসের শিবচতুর্দ্দশী তিথিতে (শিবরাত্রী) তীর্থযাত্রীদের তিনদিনের এ মেলা বসে।
মেলায় সমাগম হয় দেশ-বিদেশের প্রায় ১০ লাখ লোকের। মেলা কমিটি সূত্রে জানা যায়, তীর্থযাত্রীদের মূল লক্ষ্য থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ২০০ ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথধাম পরিক্রমা করা। প্রতিবছর শিবচতুর্দ্দশীতে এ মন্দির পরিক্রমায় আঁকাবাঁকা পাহাড়ী পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠেন পূর্ণ্যার্থীরা। মেলায় চতুর্দ্দশী তিথিতে ব্যাসকুণ্ডে স্নান-তর্পন, গয়াকুণ্ডে পিণ্ডদান করে তীর্থ যাত্রীরা। তাছাড়া সীতাকুণ্ডে থাকা প্রায় ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এ মেলাকে ঘিরে বসে তৈজসপত্র, পাঠ্যপুস্তুক, খাবারের দোকান, খেলনা, আসবাবপত্রসহ নানা পণ্যের দোকান। আর মেলায় আগত পূর্ণ্যার্থীরা ধর্মীয় আচার শেষ করে বাড়ী ফেরার আগে কেনাকাটা করে থাকেন। এদিকে শিবচতুর্দ্দশী স্নান ও তীর্থস্থান ভ্রমণ উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সোমবার হইতে ২৯ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত তীর্থ যাত্রীদের সীতাকুণ্ড ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন ট্রেনের স্টোপিজ দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড মেলা কমিটির আহ্বায়ক মনোজ কুমার নাথ বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি এ তীর্থের মূল তিথি শিবচতুর্দ্দশী। এ দিনেই তীর্থযাত্রীরা শিবরাত্রির ব্রত রেখে মূল তীর্থ করবেন। পরদিন অমাবস্যা তিথিতে মৃত পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ করবেন। এবার চন্দ্রনাথ মন্দিরের প্রবেশপথ ও আঙিনা পাকা করা হয়েছে। চন্দ্রনাথ মন্দির থেকে নামার পথে নতুন সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে অস্থায়ী শৌচাগার নির্মাণ, পথ প্রশস্ত করে ঝুঁকিপূর্ণ স্থানে রেলিং লাগানোসহ নানা সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। এবার অন্তত ১৫ লাখ ভক্তের সমাগমের আশা করা হচ্ছে। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
এই ব্যাপারে সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, আগামী সোমবার থেকে সীতাকুণ্ডে থামছে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস। এছাড়া সীতাকুণ্ড থেকে ছেড়ে যাচ্ছে সাগরিকা কমিউটার, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস ও ঢাকা মেইল।
অন্যদিকে তীর্থযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রস্তুতি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরউদ্দিন রাশেদ বলেন, এবার তিনদিনের মেডিকেল ক্যাম্প প্রতিবারের মতো থাকবে। অন্যান্য ওষুধের পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
শিবচতুর্দ্দশী মেলার আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে৷ পাশাপাশি এ মেলাকে ঘিরে মোট ৬০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে নিরাপত্তা জনিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। সীতাকুণ্ড রেল স্টেশনে যাত্রীবাহী প্রতিটি ট্রেন তীর্থযাত্রীদের সুবিধার্থে দাঁড়াবে। মেলার নিরাপত্তা জুড়ে দেড় কিলোমিটার এলাকা সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।
ডিএস./
ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দ্দশী মেলা শুরু হচ্ছে মঙ্গলবার  

প্রকাশিত : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫