০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রাজধানীর বাড্ডা ইউলুপ উদ্বোধন করলনে প্রধানমন্ত্রী

দীর্ঘ অপেক্ষার পর বাড্ডা ইউলুপটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের বাড্ডা প্রান্তের ইউ আকৃতির গাড়ি পারাপার সেতু (ইউলুপ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে ইউলুপটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

রাজধানীর যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট রামপুরা-নতুনবাজার সড়ক এলাকা। যানজট কমাতে ওই সড়কের মেরুল এলাকায় তৈরি করা হয়েছে বাড্ডা ইউলুপ। ইউলুপটি ব্যবহার করে হাতিরঝিল থেকে বের হয়ে সহজেই রামপুরা-বনশ্রী-মালিবাগের দিকে যাওয়া যাবে। একইভাবে এ সব এলাকা থেকে যেকোনো যানবাহন নির্বিঘ্নে হাতিরঝিল দিয়ে কাওরান বাজার বা মগবাজারের দিকে যেতে পারবে।

রাজউক অংশে হাতিরঝিল প্রকল্পের পরিচালক জামাল আখতার ভুঁইয়া জানান, যানচলাচলে গতি আনতে সমন্বিত হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের অধীনে মেরুল বাড্ডা ইউলুপটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটির নির্মাণ কাজ শতভাগ শেষ।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ও তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্মিত করা হয়েছে বাড্ডা ইউলুপ। যার দৈর্ঘ্য ২১৫ মিটার, প্রস্থ ৮-১২ মিটার। ইউলুপ নির্মাণে সর্বমোট ব্যয় হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। শুরুতে এর নির্মাণ ব্যয় ৪০ কোটি টাকা ধরা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজধানীর বাড্ডা ইউলুপ উদ্বোধন করলনে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮