০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় লাশের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দেরিতে জানানোয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পাবনার এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ টার দিকে পাবনা শহরের শহিদ চত্ত্বরে সমেবত হয়ে এ দাবি তোলেন তারা। সরকারি শহিদ বুলবুল কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, পাবনা সরকারি কলেজ, পাবনা কলেজ ও সিটি কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে বক্তব্য দেন।

এসময় তারা বলেন, ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় পুরো দেশ কাঁদছে। আমরা আমাদের ছোট ছোট শিক্ষার্থী ভাইবীনদের হারিয়েছি। স্বজন হারিয়েছি। যেভাবে দগ্ধ হয়ে স্কুল শিক্ষার্থীরা মারা গেছেন তা অবর্ণনীয়। ভাবতেই বুক হো হো করে ওঠে। অথচ অথর্ব ও অযোগ্য শিক্ষা উপদেষ্টার সেগুলো চোখে পড়ে না। এজন্যই তিনি আজকের পরীক্ষা স্থগিত করেননি। যখন এ নিয়ে সারাদেশ সমালোচনায় উত্তাল, তখন তার ঘুম ভেঙেছে। সকালে উঠে আমাদের জানতে হয়েছে পরীক্ষা স্থগিত। অনেকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নোটিস দেখে ফিরে এসেছে। এটি কতটা বেহায়াপনা উনি কি জানেন?

শিক্ষার্থীরা বলেন, এই অযোগ্য লোককে দিয়ে আমাদের শিক্ষার সংস্কার হবে না। আমরা তার পদত্যাগ চাই। একইসাথে সরকারের অন্যান্যদের বলতে চাই, শতাধিক লাশ যাচ্ছে কোথায়? এগুলোর সঠিক হিসেব বা সংখ্যা প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি চলবে না।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

পাবনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ০২:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫