০২:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্য্য নির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ ॥ কমিটি বাতিল

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটি বাতিল হয়ে গেছে। ২০২২ সালের ২২ জুলাই কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের তিন বছর মেয়াদী দায়িত্ব গ্রহণ করেন সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শামীমুল হাসান অপু সহ ৯জন সদস্য। যার মেয়াদকাল শেষ হয় ২১ জুলাই ২০২৫। তারা দায়িত্ব নিয়ে তিন বছরের মধ্যে কোন প্রকার সাধারণ সভা বা নিয়মিত মাসিক সভা করতে পারেননি। ২১ জুলাই ২০২৫ তাদের দায়িত্ব শেষ হবার আগের ৪৫দিন এরমধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করে মেয়াদ শেষের এক মাসের মধ্যে নির্বাচনে সকল প্রকার প্রক্রিয়া সম্পূর্ণ করার বিধান থাকলেও তা করতে ব্যর্থ হয়েছেন। ফলে ২২ জুলাই কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম স্থগিত হয়ে গেছে। গঠনতন্ত্র অনুযায়ী ও সরকারী গেজেট অনুসারে সাধারণ সদস্যরা ইউনিয়নকে টিকে রাখতে জরুরী বিশেষ সাধারণ সভা করে নতুন করে ৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করবেন এবং এই কমিটি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠন করে মতা হস্তান্তর করবেন। মেয়াদ উত্তীর্ণ কার্য নির্বাহী পরিষদ তাদের কথায় ইউনিয়নের আর কোন কর্মকান্ড চলবে না। তারা কোন জায়গায় ইউনিয়নের কর্মকর্তা পরিচয় দিয়ে কাজ করতে গেলে তা অবৈধ হবে। তারা এখন অতীত হয়ে গেছে।

উল্লেখ থাকে যে, গত ২০২২ সালের ২২ জুলাই কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং ২০৬৯) ৯ সদস্যের কার্য্য নির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহন করা হয়। এই কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু , সাধারন সম্পাদক শামিমুল হাসান অপুসহ ৯জন দায়িত্ব গ্রহন করে গঠনতন্ত্র মোতাবেক ৩ বছর দায়িত্ব পালন করেন। তবে সাধারন সদস্যরা অভিযোগ করে বলছেন সংগঠন প্রশ্নবিদ্ধ করার জন্য সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু দায়ী। তিনি ক্ষমতার দাপট দেখাতে যেয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কর্মকান্ড সঠিক ভাবে করেননি।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাক বলেন, আগামী সেপ্টেম্বরে এজিএম করা হবে এবং ডিসেম্বরে নির্বাচন করা হবে। এতে সাংগঠনিক কোন সমস্যা হবে না। তিনি আরো বলেন আমি কুষ্টিয়া প্রেসকাবে সভাপতি নির্বাচন করার ঘোষণা দেয়ায় একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তার এই বক্তব্যে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্যরা প্তি হয়ে উঠেছেন। ডাঃ সেলিম সাধারণ সদস্য জানায় আব্দুর রাজ্জাক বাচ্চু নিজে কোনদিন গঠনতন্ত্র পড়েননি এমনকি ট্রেড ইউনিয়ন বুঝেন না। তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকার পাঁয়তারা করছেন। তাদের এখন কোন কার্যক্রমই বৈধ হবে না। তারা সংগঠন চালাতে ব্যর্থতার পরিচয় দিয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। তারা যদি ক্ষমতার দাপট দেখিয়ে সেপ্টেম্বরে সাধারণ সভা এবং ডিসেম্বরে নির্বাচন করতে চাই তা হবে অবৈধ। কারণ তাদের আর কোন সুযোগ নেই। এখন গঠনতন্ত্র অনুযায়ী যা করবেন সবই সাধারণ সদস্যদেরকেই করতে হবে। তিনি বলেন শ্রম দপ্তরের সাথে আলোচনা করা হয়েছে তাদের পরামর্শে সাধারণ সদস্যরা একটি জরুরী বিশেষ সাধারণ সভার আয়োজন করবে এবং ৩ সদস্যে আহবায়ক কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিয়ে কার্য নির্বাহী কমিটি গঠন করে ক্ষমতা হস্তান্তর করবেন।

ডিএস../

ট্যাগ :

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্য্য নির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ ॥ কমিটি বাতিল

প্রকাশিত : ০৪:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫