০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

মা-মেয়েকে চাঞ্চল্যকর হত্যার ঘাতক গৃহকর্মী’কে গ্রেফতার করেছে:মোহাম্মদপুর থানা পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (১০ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেসবাহ উদ্দিন।

ওসি মেসবাহ উদ্দিন জানান,গ্রেফতার হওয়া গৃহকর্মীর নাম আয়েশা। তাকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। পুলিশ জানিয়েছে, নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে আঘাত করা হয়েছে।

পুলিশের ধারণা, এ হত্যাকাণ্ডে গৃহকর্মী আয়েশা জড়িত। ঘটনার পর থেকে ওই গৃহকর্মী পলাতক। তার বয়স ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।

ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় এসেছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস।
ওই বাসার একটি আলমারির জিনিসপত্র এলোমেলো পাওয়া গেছে। এ ঘটনায় মো. খালেক নামে ভবনটির একজন নিরাপত্তাকর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন। তিনি বেলা সাড়ে ১১টার দিকে বাসায় এসে স্ত্রী–সন্তানের মরদেহ দেখতে পান।

এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিএস./

ট্যাগ :

শিশুর নিজস্ব পথের সন্ধানে

মা-মেয়েকে চাঞ্চল্যকর হত্যার ঘাতক গৃহকর্মী’কে গ্রেফতার করেছে:মোহাম্মদপুর থানা পুলিশ

প্রকাশিত : ০৩:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫