০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

একদিনে সর্বোচ্চ ২০ কোটি ফাঁকি দেওয়া কর আদায় করলো: আয়কর গোয়েন্দা

নতুন সরকারের প্রথমদিন প্রায় ২০ কোটি ২৭ লাখ টাকা আয়কর আদায় করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ফাঁকি দেওয়া আয়কর আদায়। এ দিন চারজন করদাতা এ-চালানের মাধ্যমে এই কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন বলে জানিয়েছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব। তিনি বলেন, সরকারের প্রথমদিন ২০ কোটি ২৭ লাখ টাকা আদায় হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ আদায়। আমরা ফাঁকি দেওয়া আয়কর শুধু উদ্ঘাটন নয়, আদায়েও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

আয়কর গোয়েন্দা সূত্রমতে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন এই গোয়েন্দা ইউনিট পথচলা শুরু করে। প্রথম থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর অঞ্চল থেকে বিপুল পরিমাণ আয়কর ফাইল এনে যাচাই শুরু করে। আয়কর ফাইল ছাড়াও কর গোয়েন্দা কর্মকর্তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আয় ও সম্পদের তথ্য সংগ্রহ করে তা যাচাই করে আসছেন। মাত্র এক বছরের কিছু বেশি সময় আগে পথচলা এই গোয়েন্দা ইউনিট ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, গ্রুপ অব কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির আয়কর ফাইল যাচাই করে আসছে। এছাড়া চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যাংককারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ফাইলও যাচাই করে আসছে। বর্তমানে এই গোয়েন্দা ইউনিট ৩ হাজার ২০০ ফাইল যাচাই পর্যায়ে রয়েছে।

আয়কর নথি ও সংগ্রহ করা দলিলাদি যাচাই করে গোয়েন্দা কর্মকর্তারা এ পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেছেন, যার মধ্যে ৪৪২ কোটি টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

একবছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়কর ফাঁকি উদ্ঘাটন,একবছরে ফাঁকি দেওয়া প্রায় ৪৪২ কোটি টাকা আদায় করা হয়েছে,৩ হাজার ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর নথি তদন্ত করা হচ্ছে।

আয়কর গোয়েন্দা প্রধান (কর কমিশনার) মোহাম্মদ আবদুর রকিব বলেন দেশের স্বার্থে ও জাতীয় রাজস্ব আদায়ে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের দৃঢ় সংকল্প জানান।

ট্যাগ :
জনপ্রিয়

অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প অর্পন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন

একদিনে সর্বোচ্চ ২০ কোটি ফাঁকি দেওয়া কর আদায় করলো: আয়কর গোয়েন্দা

প্রকাশিত : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬