০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ভাবিচা (জাবরিপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা নং-৫, তারিখ ২২/০২/২০২৬ ইং, জিআর নং-২২, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(৩) অনুযায়ী দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি উপজেলার ভাবিচা (জাবরিপাড়া) এলাকার লথিরাম সরেন এর ছেলে অনুপ (২০), খুদিরাম হাসদা এর ছেলে রঞ্জন হাসদা (১৯) এবং ঈশ্বর সরেন এর ছেলে প্রশান্ত সরেন (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) ভিকটিমের এক আত্মীয়ার বিয়ে অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে আনতে ভিকটিমসহ আত্মীয়স্বজনরা ভাবিচা (জাবরিপাড়া) গ্রামে যান। রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ৩ নম্বর আসামি প্রশান্ত সরেন কৌশলে ভিকটিমকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরে অন্য দুই আসামিসহ তাকে একটি খলিয়ানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ভিকটিম আসামিদের হাত থেকে ছুটে গিয়ে বিয়ে বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরে এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে ৯৯৯ জরুরী সেবার নাম্বারে একটি কল আসে এরপর ঘটনাস্থলে গিয়ে বিষয়টির প্রাথমিক সত্যতা পাই, এ ঘটনায় মামলা রুজু করা হয় এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩জন আসামীকে গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের জামিন না দেওয়ার আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্নের প্রক্রিয়া চলমান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬