১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

কে কি ট্যাগ দিলো কিচ্ছু যায় আসেনা : রুমিন ফারহানা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করে নির্বাচিত হওয়া আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন যে সরকার বা দল ক্ষমতায় থাকে বা আসে সে তার নিজের মতো করে ইতিহাস রচনা করে। যে কারণে আমরা হয় দেবতা না হয় ইবলিসের কথা পাই। সেখানে সাধারণ কোনো মানুষের কথা আর খুঁজে পাই না। অথচ আমাদের পাঠ্যবইয়ে এখনো ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত লেখা হয়নি।

যে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। রুমিন ফারহানা শনিবার ( ২১ ফেব্রুয়ারী ) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় উপস্হিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা ইউএনও রাফে মোহাম্মদ ছড়া। এসময় রুমিন ফারহানা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমাকে কে কি ট্যাগ দিল তাতে কিচ্ছু যায় আসে না”। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাঁধার সম্মুখীন হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টিকে যদি বিএনপি বিচ্ছিন্নভাবে কিংবা হালকাভাবে নেয় অথবা ইনগোর করতে চায় তাহলে তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা তাদের প্রতি আমার পরিষ্কার বার্তা।

তিনি আরও যোগ করে বলেন, যদি একটা আসনে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেটা সব আসনেই ছড়িয়ে পড়বে। এতে সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। যা কখনও শুভ কিছু বয়ে আনবে না ।

ডিএম//

ট্যাগ :
জনপ্রিয়

কে কি ট্যাগ দিলো কিচ্ছু যায় আসেনা : রুমিন ফারহানা

প্রকাশিত : ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬