০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাব: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ফ্লাইট বাতিল, মোট সংখ্যা দাঁড়ালো ২৮

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

আজ সোমবার (০২ মার্চ ২০২৬) একাধিক ডিপার্চার ও এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ও একটি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।

অন্যদিকে ফ্লাইট চলাচলে আংশিক স্বাভাবিকতারও দেখা মিলেছে। মাস্কাট থেকে ছেড়ে আসা সালাম এয়ারের OV-401 ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটে অত্র বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে যাত্রী নিয়ে OV-402 ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-135 ফ্লাইট দুপুর ১টা ৩৫ মিনিটে অবতরণ করে এবং দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আজ বিকেলের জন্য নির্ধারিত এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি এরাইভাল ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ফ্লাইট ইতোমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই অস্থিরতার মধ্যে আজ পর্যন্ত অত্র বিমানবন্দরের মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছিল। সর্বশেষ আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলো যুক্ত হয়ে গত শনিবার বিকেল থেকে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৮টিতে।

চলমান পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি এড়াতে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে বিমানবন্দরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন’কে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাব: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ফ্লাইট বাতিল, মোট সংখ্যা দাঁড়ালো ২৮

প্রকাশিত : ০৬:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬