দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মো: জাহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব আহম্মদ আলী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ; জনাব মো জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স; জনাব আজমিলা নাসরীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স মো: রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা জেলা।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম মিজানুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (নারয়ণগঞ্জ জেলা।
এছাড়া যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা জেলা) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ)ভাস্কর সাহা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (র্যাব-৯, সিলেট) এবং জনাব মশিউর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (পাবনা জেলা)।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ফজলুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স)ইয়াসীনা ফেরদৌস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ মো: কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ জেলা) এবং মো: আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (গাজীপুর জেলা।
অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মো: জাকিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি)।পুলিশ অফিসার্স মেস ঢাকায় এই কমিটি গঠন করা হয়েছে।
৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অফিসার্স মেস, ঢাকা এর ভিআইপি মিটিং রুমে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পূর্বতন কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে উপর্যুক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন কমিটির সভাপতি মো: জাহিদুল ইসলাম জানান, আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সহিত সাধ্যানুযায়ী ভূমিকা পালন।আমরা মনে করি, এই কমিটি দেশপ্রেমের স্পিরিট’কে অন্তরে ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে ও ন্যায়ানুগ সমাজ বিনির্মানে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
আর সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান জানান, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর। জনকল্যানে আত্ননিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যানেও কাজ করবে এই কমিটি।
এছাড়াও অত্র কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব তাসমিন আক্তার বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে বর্তমান কমিটির সচেষ্ট ভূমিকা থাকবে মর্মে অভিমত ব্যক্ত করেন। পরবর্তীতে উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সাথে আলোচনাপূর্বক নব-নির্বাচিত কমিটি অভিযাত্রা ঘোষণা করা হয়।
ডিএস./
























