০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কালিহাতীতে যুবদল নেতা নিহত

কালিহাতী উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম প্রামনিক (৪০) বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে মো.নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। এ সময় যুবদল নেতা শাহ আলম প্রামানিক ও গুরতর আহত হন।

আহত যুবদল নেতা শাহ আলমকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করে। সেখানে বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জজুন) তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার (১৭ জুন) তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান,পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস.

ট্যাগ :

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস‍্য’ গ্রেফতার

কালিহাতীতে যুবদল নেতা নিহত

প্রকাশিত : ০৪:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬