০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৪

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসময় আরো ছয়জন আহত হয়।

উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি টেক এলাকায় মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে এক নারীর পরিচয় জানা গেছে। নিহত দুই নারীর মধ্যে একজনের নাম সাবিনতুন নেসা। অপর শিশু, নারী ও পুরুষের নাম-পরিচয় জানা যায়নি।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি টেক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চারযাত্রী নিহত ও ছয়জন আহত হয়।

ওসি বলেন, মাইক্রোবাসটি বিয়ের বরযাত্রী নিয়ে পলাশ উপজেলার দিকে যাচ্ছিল। নিহতদের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৪

প্রকাশিত : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮