০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় কন্যাশিশুকে গলাটিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জান্নাতি খাতুন নামে নয় মাস বয়সী এক কন্যাশিশুকে গলাটিপে হত্যা করেছেন মাদকাসক্ত এক বাবা। বৃহস্পতিবার বিকালে উপজেলার দিলপাশা গ্রামে ঘটনাটি ঘটেছে।

ঘটনার পর পরই পাষণ্ড বাবা ওমর ফারুককে (২১) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওমর ফারুক ওই গ্রামের মৃত মছির উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবন নিয়ে প্রতিদিনই ওমর ফারুকের সঙ্গে স্ত্রী আমেনা খাতুনের ঝগড়া হতো। বৃহস্পতিবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর পর দুপুরে আমেনা খাতুন জমিতে শাক তুলতে যাওয়ার সময় ঘরের বিছানায় জান্নাতিকে রেখে যান।

ঘণ্টাদুয়েক পর বাড়ি ফিরে দেখেন মেয়ে (জান্নাতি) বিছানায় নেই। এ সময় স্বামী ওমর ফারুককে জিজ্ঞাসা করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিলে জান্নাতিকে গলাটিপে হত্যা করে বাড়ির পাশে পুকুরে কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রেখেছেন বলে স্বীকার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার এবং ঘাতক বাবাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ওমর ফারুক একজন মাদকাসক্ত যুবক। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার রেশ ধরেই মেয়েকে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় ওমর ফারুককে আসামি করে থানায় মামলা করেছেন তার স্ত্রী আমেনা খাতুন। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগ :

পাবনায় কন্যাশিশুকে গলাটিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

প্রকাশিত : ১২:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮