০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪, গাড়ি জব্দ

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ পাচারে জড়িত ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। কক্সবাজার বিমানবন্দর ও কক্সবাজার সদরের ঈদগাঁও’র গরু বাজার ষ্টেশনে একটি যাত্রীবাহী বাসে এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দরের গেইট দিয়ে জুতায় লুকিয়ে পাচারের সময় ৩১০০ ইয়াবাসহ মোশাররফ হোসেন (৩৩) নামের এক পাচারকারীকে আটক করে জেলা মাদকদ্রব্য অফিস। আটক পাচারকারী ঢাকা ধামরাই মোমবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শৈলান এলাকার এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে। সে একটি বেসরকারি বিমানের যাত্রী ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সার্কেলের পরিদর্শক আবদুল মালেক তালুকদার জানান, একজন যুবক অতি কৌশলে জুতার তলায় করে ইয়াবা পাচারের তথ্য আমাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ৩১০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে, কক্সবাজার সদরের ঈদগাঁও’র গরু বাজার ষ্টেশনে টোবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক এবং বাসটিও জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো, বাসের হেলপার নরসিংদীর তায়েম, চালক নারায়ণগঞ্জের আমজাদ হোসেন, সুপার ভাইজার শরিয়তপুরের বাচ্চু। রবিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে এই অভিযান চলে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখি টোবা পরিবহনের একটি বাস যার নং ঢাকামেট্রো-ব-১৫-৩০২৫ যোগে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদ তাদের কাছে ছিল। প্রথমে বাসটিকে সংকেত দিলে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এএসআই লিটনুর রহমান জয়ের নেতৃত্বে একদল পুলিশ ধাওয়া করে গরু বাজার এলাকা থেকে বাসটি জব্দ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিচে বিশেষ কৌশলে রাখা চেচিজ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে বাসটির চালক, হেলফার, সুপার ভাইজারকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

বিবি/ইএম

ট্যাগ :

ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুভ উদ্বোধন

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪, গাড়ি জব্দ

প্রকাশিত : ০৮:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮